বেশ কয়েকটি বিদ্যুত প্লান্ট বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক লোডশেডিং
আশুগঞ্জ থার্মাল বিদ্যুত কেন্দ্রের বেশ কয়েকটি ইউনিট যান্ত্রিক ত্র“টির কারণে বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকে দেশে সর্বোচ্চ লোড-শেডিং বিরাজ করছে।
বড় পুকুরিয়া, ওয়েস্টমন্ট ও বাঘাবাড়ি প্লান্টের একটি করে ইউনিট উৎপাদনে অক্ষম হয়ে পড়ায় দেশের মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চলের জেলাগুলো এখন অন্ধকারাচ্ছন্ন।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এই সমস্যার কারণে দেশে বিদ্যুত ঘাটতির পরিমাণ দাঁড়ালো ২৭০০ মেগাওয়াটে। ইতোমধ্যে দেশে ২০০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে।
তারা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রান্সফরমারে আগুন লেগে আশুগঞ্জ কেন্দ্রের সাতটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
সূত্র জানায়, ওই প্লান্টের একটি ইউনিটে উৎপাদন শুরুর জন্যে কাজ চলছে।
এ দুর্ঘটনার আগে আশুগঞ্জ প্লান্টে ৪৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হতো। প্লান্টটির মোট উৎপাদন ক্ষমতা ৭২৪ মেগাওয়াট।
অগ্নিকাণ্ডের পর বিদ্যুত কেন্দ্র এবং সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর দমকল বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান বলেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে তারা আবারো উৎপাদন শুরু করতে পারবেন বলে আশা করছেন।
এর আগে ১০ মে রাতে কেন্দ্রটির সকল ইউনিট বন্ধ হয়ে যায়।
বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) বলেন, আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রে সর্বশেষ অবস্থা এবং অন্য বিদ্যুকেন্দ্রগুলো বেশ কটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে মারাত্মক প্রভাব ফেলবে।
বাকি কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া, ৭০ মেগাওয়াট ক্ষমতার ওয়েস্টমন্টে এবং ১২৫ মেগাওয়াট ক্ষমতার বাঘাবাড়ি প্লান্ট।
বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, কেন্দ্রগুলোর এ সমস্যার কারণে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই জেলাগুলো অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে।
