বিডিফুডের চেয়ারম্যান গ্রেপ্তার: গাজীপুরে বিডিফুডের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পথে
যুক্তরাজ্যে হেরোইন পাচারের দায়ে বিডিফুডের চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর গাজীপুরে বিডিফুডের ফ্যাক্টরি এখন বন্ধ হয়ে যাওয়ার পথে।
ফ্যাক্টরি সূত্রে জানা যায়, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ইতিমধ্যে ১৩০০ কর্মচারীর মধ্যে ৯০০জন চাকরি থেকে ইস্তফা দিয়েছে।
স্থানীয়রা জানায়, দুই বছর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার কিলোমিটার ভেতরে ভাওয়ালে মিরজাপুর কলেজ গেট এলাকায় সাত বিঘা জমির উপর বিডিফুডের ফ্যাক্টরি গড়ে ওঠে।
বিডিফুডের উৎপাদিত ৪৮টির বেশি পণ্যের অধিকাংশই বিএসটিআই’র অনুমোদনহীন বলে তারা অভিযোগ করেন।
ফ্যাক্টরির ম্যানেজার মামুনুর রশিদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, লোড শেডিংয়ের কারণে ফ্যাক্টরির উৎপাদনে ক্ষতি হচ্ছে।
