২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সহযোগিতার মিশন নিয়ে যাত্রা শুরু করল মার্কিন হাসপাতাল জাহাজ মার্সি

মার্কিন নৌবাহিনীর জাহাজ মার্সি এশিয়া প্যাসিফিক অঞ্চলে আরো একটি মানবিক সহযোগিতার মিশন নিয়ে যাত্রা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এর আগে এটি ইন্দোনেশিয়ার সুনামি কবলিত এলাকায় প্রশংসার সাথে দায়িত্ব পালন করে।

মার্সি ২৪ এপ্রিল সান ডিয়াগো ত্যাগ করে ফিলিপাইন, ইন্দানেশিয়া, বাংলাদেশ এবং পূর্ব তিমুরে ৫ মাসের একটি কার্যক্রম চালু করে।

এবারের মিশনে মার্সি জাহাজ সেনা সদস্য ছাড়াও বেসামরিক লোকজনও থাকছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল গ্যারি রেহেড ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, আমি মনে করি সম্ভবত এ মিশনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে-- মার্সির সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে বেসরকারি সংস্থার কর্মীদের যোগদান।

তিনি বলেন, বিগত দিনে সঙ্কটের সময় নৌবাহিনী বেসরকারি সংস্থার সাথে কাজ করেছে।

তিনি আরো বলেন, কার্যক্রমটি কেবল দুর্যোগ বা সঙ্কটের সময় গ্রহণ না করে বরং আমাদের প্রতিবেশীদের সহায়তা করার ইচ্ছা থেকে যৌথ পরিকল্পনা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গ্রহীত হচ্ছে।

তিনি বলেন, আমি মনে করি বেসরকারি সংস্থা এবং অংশগ্রহণকারী দেশসমূহের সাথে সহযোগিতা ও সুচিন্তিত পরিকল্পনার এই মডেল ভবিষ্যতেও থাকবে।

অ্যাডমিরাল বলেন, ফিলিপাইনের কার্যক্রমের প্রথম পর্বে মার্সি জাহাজে দুটি ভিন্নধর্মী বেসরকারি সংস্থাকে জড়িত করা হবে। এদুটি সংস্থা হল- হনলুলুভিত্তিক অ্যালোহা মেডিক্যাল মিশন এবং প্রজেক্ট হোপ।

রেহেড বলেন, আমি মনে করি, সুনামি পরবর্তী ত্রাণ প্রচেষ্টায় মানবিক সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ প্রদানের জন্যে আন্তঃসংস্থা, আন্তর্জাতিক ও মান সম্পন্ন কার্যক্রম পদ্ধতি আরো উন্নত করার সুযোগ কাজে আসবে যা গত বছর শুরু হয়েছিল।

তিনি বলেন, মার্সি জাহাজ ওই অঞ্চলে যেসকল চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছে তা হলো- মৌলিক চিকিৎসা মূল্যায়ন ও  চিকিৎসা সেবা, দাঁত, চোখ পরীক্ষার যন্ত্রপাতি, চশমা বিতরণ, প্রতিষেধক চিকিৎসা সেবা, সাধারণ ও চোখের অস্ত্রোপচার, গণস্বাস্থ্য সেবা এবং এমনকি স্বেচ্ছাসেবসমূহ।

নাগরিক ও নির্মাণ কার্যক্রম প্রকল্পের মাধ্যমে মার্সি দলটি প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা করতে প্রস্তুত বলে তিনি জানান।

রেহেড ব্যাখ্যা করে বলেন, মার্সি জাহাজ এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাবে। যে কারণে প্রতিটি বেসরকারি সংস্থার পাশাপাশি সকল বেসরকারি সংস্থার অংশগ্রহণকারীদেও পরিবর্তন হবে।