২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ইউনিয়ন পরিষদের জন্যে বরাদ্দ তহবিল আত্মসাতের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্লোল কুমার চক্রবর্তী জানান, মন্ত্রনালয়ের এ সংক্রান্ত চিঠি তিনি বুধবার পেয়েছেন। ইউনিয়ন পরিষদের একটি মার্কেট নির্মাণের ক্ষেত্রে ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।

এব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও চেয়ারম্যান হারুনুর রশিদকে পাওয়া যায়নি।