পার্বত্য চট্টগ্রাম থেকে অবিলম্বে সেনা শাসন প্রত্যাহার ও ভূমি বেদখল বন্ধ করতে হবে: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জন সংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য চট্টগ্রাম থেকে অবিলম্বে সেনা শাসন বাতিল, বহিরাগত অনুপ্রবেশকারী প্রবেশ ও ভূমি বেদখল বন্ধ এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
রাঙ্গামাটিতে বৃহস্পতিবার দুদিনব্যাপী অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার তৃতীয় সন্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান।
তিনি আদিবাসী জুম্ম জনসাধারণকে আতœনিয়ন্ত্রণাধিকারের জন্যে আরো সংগ্রাম করা এবং সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার সেনা বাহিনী ও সুবিধাবাদী দালাল গোষ্ঠী দিয়ে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের স্বার্থ পরিপন্থী কাজ করে চলেছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনয়াতনে অনুষ্ঠিত সম্মে¥লনের উদ্ধোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সভাপিত গুনেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আদিবাসী লেখক নির্মলেন্দু ত্রিপুরা, সামাজিক ফোরাম সভাপতি সুকুমার দেওয়ান এবং পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভানেত্রী মাধবী লতা চাকমা। বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিনতাময় ধামাই।
পরে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে পৌর মিলনায়তন চত্বর পর্ষন্ত একটি র্যালী বের করা হয়।
