লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসফ’র গুলিতে ১ জন নিহত
লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিবর্ষণে একজন নিহত হয়েছে।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে বুড়িমারীর মুঘলিবাড়ী সীমান্তে বিডিআর ক্যাম্প লক্ষ্য করে চেংড়াবান্দা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১০/১২ রাউন্ড গুলিবর্ষণ করে। বিএসএফ’র গুলিবর্ষণে এ সময় অজ্ঞাত একজন নিহত হয়। এবং নিহতের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।
১৯ রাইফেলস ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাফাত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি, তবে নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক হতে পারে।
ঘটনার পর বিনা উস্কানিতে গুলিবর্ষণের প্রতিবাদ জানিয়ে বিডিআর পতাকা বৈঠকের প্রস্তাব দিলেও বিএসএফ এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি।
