২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৭ আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

মুন্সীগঞ্জে বুধবার রাতে গজারিয়া থানা পুলিশ দাউদকান্দি, নারায়ণগঞ্জ ও গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

গ্রেফতারকৃরা হলো, জাহাঙ্গীর (৩০), আনোয়ার (৩২), নজরুল (২৮), জয়নাল (৩৫), হান্নান (২০), শহিদ (৩৫) ও আবুল (৩২)।

পুলিশ জানায়, সম্প্রতি মেঘনা নদীতে তিনটি জাহাজে ডাকাতির সাথে জড়িত সন্দেহে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার পুলিশ এই অভিযান চালায়।

ডাকাতদের নিকট থেকে পুলিশ টেলিভিশন, ইঞ্জিন, খুচরা যন্ত্রাংশ, কম্বল ও নগদ এক হাজার টাকাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে।