২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১টি জাহাজ ও ৪টি হোটেলকে জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

বন্দর পরিচালনার নিয়ম ভঙ্গ এবং মার্চেন্ট ভেসেলস অর্ডন্যান্স অমান্য করার দায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)’র একটি ভ্রাম্যমান দল পৃথক অভিযান চালিয়ে ১১টি হালকা নৌযানের বিরুদ্ধে জরিমানা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এছাড়াও ভেজাল খাদ্য বিক্রির দায়ে চারটি হোটেলকেও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দলটি অবৈধ ট্রেসপাস, মাত্রাতিরিক্ত মালামাল বোঝাই এবং কর ফাঁকি দেওয়ার দায়ে ১১টি জাহাজকে সোয়া চার লাখ টাকা জরিমানা করে।

ভেজাল বিরোধী ভ্রাম্যমান দলটি চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রিত এলাকায় পঁচা, নিুমান ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির জন্যে চারটি হোটেল-কাম-ক্যান্টিনকে সোয়া এক লাখ টাকা জরিমানা করে।

দ-প্রাপ্ত হোটেলগুলো হলো- ক্যাফে ডি মমতাজ, ডিএসসি ক্যান্টিন, নবী ক্যান্টিন এবং পোর্ট সিকিউরিটি ক্যান্টিন।