পূর্বধলায় এমপিকে প্রধান অতিথি না করায় কুস্তি খেলা প-
নেত্রকোনার পূর্বধলায় স্থানীয় সরকার দলীয় এমপিকে প্রধান অতিথি না করায় সরকারি দলের ক্যাডারদের বাধার মুখে বাৎসরিক কুস্তি প্রতিযোগিতা প- হয়ে গেছে। উপজেলার হুগলা ইউনিয়নের শেহুলা বাজারে বুধবার ইউনিয়ন আওয়ামী লীগ এ প্রতিযোগিতা আয়োজন করে।
থানীয় সূত্র জানায়, ক্যাডাররা কুস্তি খেলা শুরুর আগ মুহূর্তে বেলা ১২টার দিকে মাইক খুলে নিয়ে যায় এবং খেলা বন্ধ করার হুমকি দেয়।
হুগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন মাস্টার বলেন, পাঁচ বছর ধরে আওয়ামী এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বরাবরই এ প্রতিযোগিতায় পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেছাত হোসেন বেলাল বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। সে অনুযায়ী এবারো তাকে প্রধান অতিথি করা হয়।
কিন্তু এবার সরকারি দলের লোকজন স্থানীয় এমপি ডা. মোহাম্মদ আলীকে প্রধান অতিথি করার দাবি জানায়। আওয়ামী লীগ এতে রাজি না হলে পুলিশ ও বিএনপি ক্যাডাররা কুস্তি খেলা বন্ধ করে দেয়।
