বাংলাদেশী যুবককে ৭ খুনের মামলা থেকে খালাস দিয়েছে মালয়েশীয় আদালত
সাত খুনের দায়ে অভিযুক্ত বাংলাদেশী এক যুবককে মালয়েশীয় হাইকোর্ট খালাস দিয়েছেন। মঙ্গলবার হাইকোর্টের এক আদেশে ওই যুবককে নির্দোষ ঘোষণা করা হয়।
হাইকোর্টের ওই আদেশ শুনে অভিযুক্ত রেজাউল করিম মোহাম্মদ সোলায়মান আলী ফকির (৩৭) কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি দেশে ফিরে যেতে চাই এবং আমার পরিবার পরিজনের সান্নিধ্যে যেতে চাই। পাঁচ বছরেরও বেশি আগে তাদের আমি শেষবার দেখেছি।
মালয়েশীয় বার্তাসংস্থা নিউ স্ট্রেইটস টাইমের খবরে জানা যায়, তামান জোহর জায়া গণহত্যা মামলায় দুজন অভিযুক্তের একজন রেজাউল। দীর্ঘ দিন ধরে সে কারাগারে ছিল। মালয়েশীয় হাইকোর্ট তাকে নির্দোষ ঘোষণা করে।
মামলার বিবরণে জানা যায়, মালয়েশিয়ার উলু তিরামে অবৈধভাবে বসবাসকারী বেকার রেজাউলকে মো. মাসুদ রানা মো. মফিজ উদ্দিন (৩২) নামে অপর একজনের সাথে হত্যাকা-ের দায়ে অভিযুক্ত করা হয়। মাসুদ তামানদেশা ক্যামারলেঙের একটি শিল্প কারখানায় কাজ করত।
তামান জোহর জয়ায় ২০০১ সালের ২৮ জুলাই একটি পরিবারের সাতজনকে হত্যার দায়ে তাদের দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। একই পরিবারের সাতজনকে কুপিয়ে হত্যা করার এ ঘটনা শহরে চাঞ্চল্যের সৃষ্টি করে।
হত্যাকা-ের শিকার ওই পরিবারের সদস্যদের মধ্যে বি. হরি চন্দ্র নামের একজন লরি চালকই কেবল বেঁচে আছেন। সে তার স্ত্রীকে নিয়ে তামান জোহর জয়া থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তামান মাউন্ট অস্টিনে বসবাস করছেন।
