চট্টগ্রামে ১৬ কন্টেইনার হাঁস-মুরগীর খাদ্য আটক করেছে কাস্টমস
চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা সোমবার রাতে চট্টগ্রাম বন্দরের মাল্টি--পারপাস বার্থ (এমপিবি) জেটি থেকে কর ফাঁকির অভিযোগে ১৬ কন্টেইনার হাঁস-মুরগির খাদ্য আটক করেছে।
রাত ১১টায় জেটিতে হাঁস-মুরগীর খাদ্য ট্রাকে লোড করার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে তারা এর সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান।
কর্ণফুলি ডেইরি এবং পল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ক্লিয়ারিং ফরোয়ার্ডিং এজেন্টরা কর ফাঁকি দিয়ে এগুলো আমদানি করায় তাদের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ ইস্যু করা হয়েছে।
