বেনাপোলে বিএনপি কর্মীকে কুঁপিয়ে হত্যা
যশোরের বেনাপোলে সোমবার রাতে সন্ত্রাসীরা একজন বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে।
নিহতের নাম ইয়ানুর রহমান (৩০)। তার বাবার নাম জহির মিস্ত্রী। দীর্ঘ চার বছর বিদেশে থাকার পর কিছুদিন আগে সে দেশে ফিরেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, তিন হাজার টাকা দেনা - পাওনার ঘটনায় ইব্রাহিম ও ইয়াছিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী উত্তর কাগজ পুকুর এলাকায় ইয়ানুরের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
