২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পৃথক ঘটনায় ২ জন নিহত

যশোরে পৃথক ঘটনায় সোমবার রাতে দুইজন নিহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 04:04 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সূত্র জানায়, যশোরে শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামে পাওনা টাকা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে।

নিহত ব্যক্তির নাম ইয়ানূর রহমান। সে কাগজপুকুর গ্রামের জমির মিস্ত্রির পুত্র।

অপর এক ঘটনায় শার্শা উপজেলার গোগা গ্রামে একজন গৃহবধূ যৌতুকের কারণে সোমবার রাতে স্বামীর হাতে খুন হয়েছে।

নিহতের নাম জেসমিন নাহার পুতুল। সে কামাল হোসেন লাল্টুর স্ত্রী।

ঘটনার পর পুলিশ লাল্টুকে আটক করেছে।

উভয় হত্যাকা-ে বেনাপোল বন্দর ও শার্শা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।