২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটালির বিশ্বকাপ পোষাক তৈরি করবে ডলচে

জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত আসরে অংশগ্রহণকারী ইটালি দলের পোশাক প্রস্তুত করবে ইটালিয়ান ফ্যাশানহাউজ ডলচে এন্ড গ্যাবানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 11:31 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

ফুটবলাররা হাতে তৈরি গাড় নীল রংয়ের শাট ও গাড় নীল রংয়ের টাই পরিধান করবেন। সাধারণ অনুষ্ঠানে সুতি গাড় নীল রংয়ের শার্ট পড়বে। উভয় প্রকার পোশাকেই ইটালির পতাকা শোভা পাবে।

তাছাড়া ঘরোয়া অনুষ্ঠানে ইটালিয়ানরা ব্লেজার ও ডেনিম জিন্স পরবেন বলে এক বিবৃতিতে ডলচে ও গ্যাবানার পক্ষ থেকে জানানো হয়।

নেল ব্যারেট ও ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘পুমা’ ইউরো ২০০৪ আসরে অংশগ্রহণকারী ইটালি দলের পোষাক প্রস্তুত করেছিল।

৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত আসরে স্বাগতিক জার্মানি দলের খেলোয়ারা গ্যাব্রিয়েলে স্ট্রেলারের তৈরিকৃত পোষাক পরিধান করবে।

বহুবছর ধরে গিওরগি আরমানির প্রস্তুতকৃত পোষাক পরিধান করে ইংল্যান্ড দল বিশ্বকাপের আসরগুলোতে অংশ নিচ্ছে। এবারও একই প্রস্তুতকারকের তৈরি করা পোষাকে ইংলিশদের দেখা যাবে বিশ্বকাপে।