যশোরে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৪ জন অসুস্থ
যশোর সদরের বাউলিয়া-দাইতলা গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সোমবার একই পরিবারের চারজন অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
অসুস্থরা হচ্ছে - যশোর সদরের বাউলিয়া-দাইতলার আব্দুল হাইয়ের স্ত্রী তহমিনা (৩৫), তার দুই মেয়ে দিবা (১৩) ও শোভা (৫) এবং পুত্র শোভন (৩)।
হাসপাতাল সূত্র জানায়, ছাতিয়ানতলা বাজারের দই খাওয়ার পর দাইতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের স্ত্রী এবং ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
