২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টার্কি এসোসিয়েটস লিমিটেডে হত্যাকা-ে জড়িত সন্দেহে বায়রা ভিপি গ্রেপ্তার

টার্কি এসোসিয়েটস লিমিটেডে রোববারের হত্যাকা-ের ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সোমবার বাংলাদেশ আন্তর্জাতিক রিক্রুটিং সংস্থা সমিতির (বায়রা) সহসভাপতি শফিকুর রহমান ফিরোজকে গ্রেপ্তার করেছে। ফিরোজ কলাবাগান ক্লাবেরও সভাপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

রমনা থানা পুলিশ জানায়, টার্কি কর্তৃপক্ষের দায়ের করার মামলার সুবাদে ফিরোজকে আমরা গ্রেপ্তার করেছি।

এর আগে টার্কি এসোসিয়েটসের ফ্লাইট নিরাপত্তা কর্মকর্তা মানজারুল ইসলাম ফিরোজ, ফিরোজের ছোট ভাই নাসু, রিপন ও মিলনকে দায়ী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলা অনুযায়ী পুলিশ বিমানবন্দরে অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে। ফিরোজ এ সময় দেশত্যাগ করছিল।

একদল সশস্ত্র অপরাধী রোববার সন্ধ্যায় রাজধানীর পরীরবাগের টার্কি এসোসিয়েটসের কার্যালয়ে হামলা ও এলোপাতাড়ি গুলি চালিয়ে একজন হত্যা করে। গুলিবর্ষণের এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়।

ট্রাভেল এজেন্সির ম্যানেজার সেলিম আখতার জানান, অপরাধীদের সাথে সুসংগঠিত সিন্ডিকেটের সম্পর্ক রয়েছে।