২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের সভাস্থলের পাশে বোমা বিস্ফোরণ

বরিশাল জেলার মুলাদী উপজেলার মুলাদী ডিগ্রি কলেজ মাঠে সোমবার বিএনপি’র সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের সভাস্থলের পাশে বোমা বিস্ফোরিত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

অবশ্য তারেক রহমান তখনও সেখানে পৌঁছেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি’র সভাস্থল মুলাদী ডিগ্রী কলেজ মাঠের প্রায় একশ গজ দূরে জনৈক খলিল সরদারের বাড়িতে বোমাটি বিস্ফোরিত হয়। এতে খলিল সরদারের মেয়ে লাইজু (২২) গুরুতর আহত হয়। তাকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বিকেল ৫টায় কলেজ মাঠে সভা হওয়ার কথা থাকলেও তা বাতিল ঘোষণা হতে পারে বলে মুলাদীর বিএনপি নেতৃবৃন্দ জানান।

জানা গেছে, তারেক রহমান তখন হিজলার হরিনাথপুর বাজারে অবস্থান করছিলেন।