২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক আফলাতুনের মৃত্যুতে সিজেএফডি’র শোক

বর্ষীয়ান সাংবাদিক ও লেখক আফলাতুনের মৃত্যুতে ঢাকাস্থ চট্টগ্রাম সাংবাদিক ফোরাম (সিজেএফডি) এর সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক এনামুল হক সোমবার গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 04:36 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

প্রথিতযশা সাংবাদিক আফলাতুন দীর্ঘদিন রোগভোগের পর রোববার রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা এবং বহু শুভাকাক্সক্ষী রেখে গেছেন। সম্পাদনা সহকারি হিসেবে জাতীয় দৈনিক জনকণ্ঠে কাজ করতেন।

শাহজাহানপুর আমতল মসজিদ ও জাতীয় প্রেসক্লাব চত্বরে নামাজ জানাজা শেষে রোববার আফলাতুনকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়।

আফলাতুনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন।