পটুয়াখালী ট্র্যাজেডি দিবস সোমবার
উপকূলীয় জেলা পটুয়াখালীতে সোমবার “প্রিন্স অব পটুয়াখালী ট্র্যাজেডি” দিবস পালিত হচ্ছে।
গত বছরের এই দিনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে প্রায় দুইশতাধিক যাত্রী নিয়ে প্রিন্স অব পটুয়াখালী লঞ্চটি ডুবে যায়।
সরকারী হিসাব অনুযায়ী ৭২টি লাশ উদ্ধার এবং ২০ জন নিখোঁজ বলা হলেও এতে নিহতের সংখ্যা ছিল দেড় গুণ।
লঞ্চটি ডুবে যাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হলেও তার রিপোর্ট আজও জনসম্মুখে প্রকাশ করা হয়নি।
এই দিনটি উপলক্ষে উপকূলীয় এলাকার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
