ক্রসফায়ার নয় মানবাধিকার ইস্যু র্যাবের প্রশিক্ষণ কার্যক্রমের অন্তর্ভূক্ত থাকছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রশিক্ষণ কারিকুলামে সরকার মানবাধিকারের বিভিন্ন দিক অর্ন্তভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে ‘ক্রসফায়ার’ এ কারিকুলামে আদৌ থাকছে না।
রোববার র্যাবের সঙ্গে চার ঘন্টব্যাপী বৈঠকে শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের জানান, র্যাব মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ নেবে।
‘ক্রসফায়ার’কে মানবাধিকারের লঙ্ঘন বলে বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী হাসি দিয়ে তা এড়িয়ে যান এবং এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, “আপনারা বিষয়টিকে একটি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন।”।
সূত্র জানায়, বিভিন্ন ‘ক্রসফায়ারে’ এ যাবত চারশ’র ও বেশি লোক মারা গেছে, এটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে।
বৈঠক সূত্র জানায়, র্যাব এপর্যন্ত কমপক্ষে ২০৪টি অপরাধমুলক কাজ করেছে। অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ৪২ জন র্যাব কর্মী বড় ধরণের শাস্তি পেয়েছে, ২৯ জনকে হালকা সাজা দেওয়া হয়েছে এবং ১৩৩ জনকে তাদের নিজ নিজ সংগঠনে ফিরিয়ে দেওয়া হয়েছে।
