দ্বিতীয় যৌতুক প্রতিরোধ জাতীয় কনভেনশন’ ২০০৬ অনুষ্ঠিত
জাতীয় যৌতুক বিরোধী ফাউন্ডেশন আয়োজিত দ্বিতীয় যৌতুক প্রতিরোধ জাতীয় কনভেনশন’ ২০০৬ রোববার ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
জাতীয় যৌতুক প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি ডা: ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ড. রেজোয়ান সিদ্দিকী, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো: ইউসুফ হারুন ভূঁইয়া, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা: কানিজ মাওলা, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ফাউন্ডেশনের মহাসচিব ডা: জিএম ফারুক, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান এইচএম ইব্রাহিম ভূঁইয়া।
অনুষ্ঠানে যৌতুক প্রতিরোধের লক্ষ্যে কনভেনশনের ১৭দফা প্রস্তাবসমূহ পেশ করা হয়। প্রস্তাব সমূহের উল্লেখযোগ্য দিকগুলি হল- যেওতুকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা, পারিবারিক জীবন সম্পর্কে সামাজিক মূলবোধ সৃষ্টি করা, নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদান, বিভিন্ন গণমাধ্যমে যৌতুক বিরোধী প্রচারণা জোরদার করা ইত্যাদি।
