ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শাবি’র আহত ছাত্র শামীমের মৃত্যু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। মোশাররফ হোসেন শামীম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র একজন ছাত্র ছিল।
সিলেটে পুলিশের গুলিতে শাবি’র ৩০ আহত ছাত্রের মধ্যে রাজীব এবং শামীমকে আশঙ্কাজনক অবস্থায় শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর তাদের মধ্যে শামীমের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর উভয় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
সকালে শাবি ছাত্রছাত্রীরা হল ত্যাগ করলেও বেশ কিছু শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক মোসলেহ উদ্দিন তারেকের পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে রেখেছে।
