২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাই-রাজশাহী রুটে ৭ দিনেও বাস চলাচল শুরু হয়নি

আন্তঃজেলা শ্রমিকদের দ্বন্দ্বের সমাধান না হওয়ায় শনিবারও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল করেনি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক কর্তৃপক্ষ সংকট নিরসনে শনিবার দুই জেলার প্রায় মাঝামাঝি স্থান গোদাগাড়িতে রাজশাহীর শ্রমিকদের বসার প্রস্তাব দেন। কিন্তু এতে রাজশাহীর নেতৃবৃন্দের কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী।

এ নিয়ে টানা সাতদিন ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।