খুলনার প্রবীণ সাংবাদিক আইয়ূব হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আইয়ূব হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোক বিবৃতিতে তিনি বলেন, তার মৃত্যুতে খুলনার সাংবাদিকতা জগতে অপূরণীয় ক্ষতি হলো। কর্মজীবনে তিনি খুলনার সাংবাদিকতার ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
