২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বাড্ডা থেকে ৩ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর বাড্ডা থেকে পুলিশ শনিবার সকালে পৃথক দুটি ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 12:14 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

পুলিশ জানায়, বাড্ডা এলাকার একটি বাসার গ্রীল কেটে নগদ টাকা, ক্যামেরা এবং স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর সময় তারা হাতে-নাতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

অপর এক ঘটনায়, পুলিশ বাড্ডার আরেকটি এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। পুলিশ তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি, খুর ও চাপাতি উদ্ধার করে।