২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের গোহার স্বীকার করলেন মমতা

পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার নির্বাচনের গোহার স্বীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

আড়াই মিনিটের এক সংবাদ সম্মেলনে রাজ্যবাসী, নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জনতার রায়ের প্রতি আমার শ্রদ্ধা আছে।

মিডিয়াকে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ আখ্যায়িত করে মৃদু হেসে মমতা বলেন, সাংবাদিক বন্ধুদেরও আমি অভিনন্দন জানাই। রিগিং, ছাপ্পা ভোট এবং অবাধ ভোটের কথা স্বীকার না করলেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি অভিযোগ তোলার চেষ্টা করেছেন। তিনি বলেন, আমার কাছে এখনো সব খবর এসে পৌঁছায়নি। তাই এই মুহুর্তে কিছু বলতে পারছি না।

উল্লেখ্য, নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯৩টি আসনের মধ্যে মাত্র ২৯টি আসন পেয়েছে।