২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার!

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার খামাবিল থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে এক জেলে খামাবিলে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় তার জালে রকেট আকৃতির ওই বোমাটি উঠে আসে।

স্থানীয়রা জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই জায়গায় একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল। বোমাটি সেই সময়ের বলে তারা ধারণা করছেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসাইন খবর পেয়ে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। বোমাটি থানার আঙিনার মাটির নিচে পুঁতে রাখা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলামের সাথে বিডিনিউজের প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের খবর পাঠানো হয়েছে।