খুলনায় বজ্রপাতে একজনের মৃত্যু
খুলনার তেরখাদা উপজেলার পশ্চিম তেরখাদা এলাকায় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
নিহতের নাম অহিদুল ইসলাম অহির (১৮)।
সূত্র জানায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে অহিরের মৃত্যু হয়। সে উপজেলার ইকরামুল হকের ছেলে।
