হামলা, ধর্ষণ ও ভুমি দখলের বিরুদ্ধে আদিবাসী নেতাদের ন্যয় বিচারের দাবি
খাগড়াছড়ি পার্বত্য এলাকার আদিবাসী নেতারা মহালছড়ি উপজেলার সাউপ্রু কারবারিপাড়া এলাকায় তাদের জনগোষ্ঠীর ওপর সেনাবানিহীর ছত্রছায়ায় বাঙ্গালীদের হামলা নির্যাতন, ধর্ষণ ও ভূমি দখলের অভিযোগ এনে তার সুবিচার দাবি করেছেন।
সেনাবানিহীর ছত্রছায়ায় স্থানীয় বাঙ্গালিরা ৩ এপ্রিল এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পাহাড়ি আদিবাসী নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, লিগ্যাল এইড অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট হেমন্ত ত্রিপুরা।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, খাগড়াছড়ি জেলা প্রধান সমিতির সভাপতি শক্তিপদ ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুইলাপ্রু চৌধুরী, হিল ল’ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের সখাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমা এসময় উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, বসতি স্থাপনকারী বাঙ্গালিরা ওই এলাকার বুদ্ধ শিশুনগর অনাথ আশ্রম ও বুদ্ধ বিহারের জমি দখল করার লক্ষ্যে আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে ৫০ জন আদিবাসী আহন হন এবং ধর্ষিত হন দুই আদিবাসী নারী।
তারা আরও অভিযোগ করেন, গত এক বছরে বাঙ্গালিরা সাত একর জমি দখল করে নিয়েছে। এবং সব কিছুই হচ্ছে স্থানীয় বেসামরিক প্রশাসন ও সেনাবাহিনীর জ্ঞাতসারে তাদের ছত্রছায়ায়।
তারা ৩ এপ্রিলের ঘটনার জন্য দায়ী হামলাকারী ও ধর্ষকদের গ্রেফতারের এবং উল্টো তাদের বিরুদ্ধে বসতি স্থাপনকারী বাঙ্গালিরা যেসব হয়রাণিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে তা প্রত্যাহারের দাবি জানান।
