২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি

দেশের বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যায় ঝড় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস সূত্র জানায়, ঢাকা, ময়মনসিংহ, ঈশ্বরদী, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, নোয়াখালীর উত্তরাঞ্চল এবং সুনামগঞ্জের দক্ষিণাঞ্চল দিয়ে এসব ঝড় বৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 10:16 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বৃষ্টির পরশে ঢাকাবাসীর ব্যাপক গরমের হাত থেকে কিছুক্ষণের জন্যে হলেও মুক্তি পায়। যদিও ঝড়ের কারণে মানুষকে বেশ খানিকটা নাকাল হতে হয়েছে।

ঢাকার আগারগাঁও সেন্টারে ২১ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ৮০ কিলোমিটার।

বিডিনিউজ সাভার প্রতিনিধি জানায়, ঝড়ের কারণে ওই এলাকায় বহু কাচা ঘড়বাড়ির ক্ষতি হয়েছে। এসময় আহত হয়েছে প্রায় ৫০জন।

রাজশাহীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ৫৬ কিলোমিটার।