ভোলার লালমোহন উপজেলায় পোটকা মাছ খেয়ে বাবা-ছেলের মৃত্যু
ভোলার লালমোহন উপজেলার বাত্তির খাল এলাকায় পোটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বাবা--ছেলের মৃত্যু হয়েছে।
তারা হলো- বাবা আজিজ মাঝি (৬০) এবং ছেলে সেলিম (৩০)। তারা দুজনই জেলে।
স্থানীয় সূত্র জানায়, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের চার জেলে সোমবার লালমোহন উপজেলার বাত্তির খাল এলাকায় মাছ ধরতে যায়। সেখানে বিষাক্ত পোটকা মাছ খেয়ে সোমবার তারা অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়।
একই ঘটনায় আলমগীর (৩০) এবং আবুল (২২) নামে অপর দু’ই জেলে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
