পারিবারিক কলহের জের ধরে রাজবাড়ীর পাংশায় বিষপানে মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা
পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা গ্রামে এক মা তার দেড় বছরের মেয়েকে হত্যা করে পরে নিজে বিষপানে আত্মহত্যা করেছে।
নিহতরা হলো কল্পনা কু-ু (২১) ও তার দেড় বছরের মেয়ে মিনা কু-ু।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, স্বামীর সাথে ঝগড়ার জের ধরে কল্পনা কু-ু প্রথমে মেয়েকে কীটনাশক খাইয়ে পরে নিজেও কীটনাশক খায়। পরিবারের সবাই ঘটনা জানতে পেরে দ্রুত দু’জনকেই পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কল্পনা কু-ু মারা যায়। মিনাকে পরে ফরিদপুর মেডিক্যাল কলেজে নেয়ার পথে মারা যায়।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্যে রাজবাড়ী হসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, স্বামী--স্ত্রীর মনোমালিন্যের জের ধরেই এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
