রংপুরের দরিদ্র কৃষকরা সেচের সরকারি ভর্তুকি থেকে বঞ্চিত
রংপুরের বদরগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা সরকার কর্তৃক সেচের ভর্তুকি থেকে বঞ্চিত হচ্ছেন।
বদরগঞ্জ উপজেলার দামদরপুর এলাকার কৃষক একরামুল হক (৪২), নূর ইসলাম (৪৮) এবং আজিজুল (৫২) জানান, সেচ পাম্পের মালিকরা প্রতি একর জমিতে সেচের জন্য তাদের কাছ থেকে তিনহাজার থেকে চারহাজার টাকা নেয়।
এছাড়াও বিদ্যুৎ খরচ বেড়ে প্রায় পাঁচশ’ টাকা হয়েছে।
স্থানীয় কৃষি অফিসের একটি সূত্র জানায়, এখানে ক্ষুদ্র এবং মধ্যম শ্রেণীর কৃষকের সংখ্যা প্রায় ৫১ হাজার ৪৬৬ জন।
বদরগঞ্জ পল্লী বিদ্যুৎ আঞ্চলিক অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনছার আলী বিডিনিউজকে জানান, এই উপজেলায় সেচ ভোক্তার সংখ্যা এক হাজার ৬৭১ জন। জলসেচের জন্য তাদের বিদ্যুৎ বিল আসে ২৬ লাখ ৬৯ হাজার ১০৬ টাকা। এর বিপরীতে তারা ভর্তুকি মূল্য পায় মাত্র ৫৩ হাজার ৪৫৮ টাকা।
একারণে সেচ পাম্পের মালিকরা ভোক্তা হিসেবে ভর্তুকি পান।
অন্যদিকে দরিদ্র কৃষকরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ তারা পল্লী বিদ্যুতের সরাসরি ক্রেতা নন।
