২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সংঘর্ষে পুলিশসহ ২০জন আহত

চাঁদপুরের হাইমমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মঙ্গলবার সকালে এক সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম, আবুল কালাম গাজী, সফিউদ্দিন মাস্টার এবং জিতু খানকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, নীলকমল ইউনিয়নের আবুল গাজী তার কাটা ধান লুট হওয়ার আশংকায় সোমবার থানায় একটি মামলা করেন। মঙ্গলবার সকালে পুলিশ ওই এলাকায় তদন্ত করতে গেলে বিবাদী পক্ষের ইয়াসিন সরদার রতনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী পুলিশের উপস্থিতিতেই আবুল গাজীর লোকদের ওপর হামলা চালায়। এতে এসআই অনিল চন্দ্র এবং কনস্টেবল নুরুল ইসলামসহ ২০জন আহত হয়।

পুলিশ এ ঘটনার সাথে জড়িত চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।