খুলনায় র্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নিহত
খুলনার দৌলতপুর থানার মধ্যডাঙ্গায় র্যাবের ক্রসফায়ারে মঙ্গলবার ভোরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)’র এক আঞ্চলিক নেতা নিহত হয়েছে।
এ ঘটনায় র্যাবের দুইজন সদস্য আহত হয়েছে।
নিহত চরমপন্থির নাম রফিকুল ইসলাম বেবী।
পুলিশ জানায়, খুলনার ফুলতলার জুগনিপাশা এলাকা থেকে বেবীকে গ্রেপ্তার করা হয়।
বেবীর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য মধ্যডাঙ্গায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা বেবীর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় বেবী র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব জানায়, বেবীর বিরুদ্ধে চারটি হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।
