২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিডিআর ২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাচালানী পণ্য উদ্ধার করেছে

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তবর্তী ৮০ কিলোমিটার এলাকায় বাংলাদেশ রাইফেলস’র ১৫ রাইফেল ব্যাটালিয়ন সদস্যরা তিনমাস ধরে অভিযান চালিয়ে ২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাচালানী পণ্য উদ্ধার করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 10:41 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

এসময় বিডিআর ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬৪ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার মামলাও দায়ের করা হয়েছে।

১৫ রাইফেলস ক্যাপ্টেন লেফটেনেন্ট কর্ণেল নূরুল আলম  বিডিনিউজকে জানান, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত বিডিআর অভিযান চালিয়ে এসব চোরাকারীদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, এই অভিযান চলাকালে তারা অবৈধ ডিজেল পাচারকারীদের ধরতেও সক্ষম হন।

সূত্র জানায়, চোরাকারবারীরা বোরো মৌসুমে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশও এদেশে নিয়ে আসে।

বিডিআর গত তিনমাসে এক লাখ ২৬ হাজার ৪৮৫ কেজি পামওয়েল উদ্ধার করে। এ ব্যাপারে জািড়ত ৩৭ জন চোরাকারবারীকে তারা পুলিশে সোপর্দ করে।

এই অভিযান চলাকালে বিডিআর ১,১৫১ বোতল ফেন্সিডিল, নয় বোতল ভারতীয় মদ এবং এক কেজি গাঁজা উদ্ধার করে।

একটি সূত্র জানায়, বিডিআর এই অভিযানের সময় ১,৪৭০,৫০ টাকাও উদ্ধার করে।

অন্য একটি সূত্র জানায়, ভারত থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাচারের অভিযোগে বিডিআর ২৭ জনকে গ্রেপ্তার করে।

বিডিআর জানায়, চোরাকারবারী রোধের জন্য তাদের কাছে আধুনিক প্রযুক্তি সম্বলিত সরঞ্জামাদির অভাব রয়েছে।