২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্র আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মোবারক হোসেন সোমবার শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৬টায় জসীমউদ্দিন হলের প্রথম বর্ষের ছাত্র মোবারক হোসেন শাহবাগ মোড় থেকে রাস্তা পার হওয়ার সময় ধানমন্ডিগামী দ্রতগামী একটি লোকাল বাস তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পিজি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সিটি স্ক্যান করার জন্যে তাকে এলিফ্যান্ট রোডের ব্রাইটন হাসপাতালে নেয়ার পর আবার পিজি হাসপাতালে আনা হয়। মোবারককে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে বাস এবং বাসচালক সাহাবুদ্দিনকে আটক করা হয়েছে বলে সূত্র জানায়।