যুক্তরাষ্ট্র, মালদ্বীপ বেক্সিমকোর ওষুধের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে
যুক্তরাষ্ট্র এবং মালদ্বীপ বেক্সিমকো ফার্মার ওষুধের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ডঃ আহমেদ শহীদ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ শামাস সোমবার পৃথকভাবে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মার আন্তর্জাতিক মানের উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করে এ আগ্রহের কথা জানান।
শামাস কোম্পানীটির ইনহেলার, নেজ্ল্্ ¯েপ্র, ইনজেক্টেবলস, সাপোজিটরি এবং আইভি ফ্লুইডস (স্যালাইন) এর মত উচ্চ প্রযুক্তিসম্পন্ন পণ্যের ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘এই প্ল্যান্টের মান দেখে আমি অভিভূত।”
তিনি বেক্সিমকো ফার্মার পণ্যের গুণগত মান, প্ল্যান্টের পরিবেশ এবং হাতের নূন্যতম ব্যবহারের মাধ্যমে ওষুধ তৈরীর প্রক্রিয়া দেখে ভূয়ষী প্রশংসা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জুডিথ শামাস বেক্সিমকো ফার্মার আইভি ফ্লুইডস, মিটার্ড ডোজ ইনহেলার, যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) মানসম্পন্ন ওরাল সলিড ডোজেস (ওএসডি) উৎপাদনকারী অত্যাধুনিক প্ল্যান্টের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এছাড়াও কোম্পানির অত্যাধুনিক সরঞ্জাম সজ্জিত গবেষণাগারও ঘুরে দেখেন।
কোম্পানি সম্পর্কে উপস্থাপনায় বেক্সিমকো ফার্মার পরিচালক (বিপনন) রাব্বুর রেজা বলেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উন্নত রাষ্ট্রে একটি শক্তিশালী রপ্তানি বাজার গড়ে তোলায় বেক্সিমকো ফার্মা খুবই আগ্রহী। ভবিষ্যত চাহিদা পূরনের লক্ষ্যে আমরা ইতিমধ্যে ৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি অত্যাধুনিক ওরাল সলিড ডোজেস উৎপাদন প্ল্যান্ট তৈরী করেছি। যুক্তরাষ্ট্রের ফুডস এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) ও যুক্তরাজ্যের মেডিসিনস এন্ড হেলথকেয়ার প্রডাক্টস রেগুলেটরি এজেন্সী (ইউকেএমএইচআরএ) মানসম্পন্ন এই নতুন প্ল্যান্ট যুক্তরাষ্ট্র ও ইউরোপের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর সাথে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্রদানেও আগ্রহী বলে রেজা জানান।
এ সময় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এস এম শফিউজ্জামান উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ডঃ আহমেদ শহীদ বেক্সিমকো ফার্মার প্ল্যান্ট পরিদর্শনকালে ওষুধ আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
বেক্সিমকো ফার্মার উচ্চ প্রযুক্তিসম্পন্ন মাননিয়ন্ত্রন প্রক্রিয়া ও স্বাস্থ্যসম্মত পরিবেশ দেখে তিনি অভিভূত হন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর পরিদর্শনকালে রাব্বুর রেজা বলেন ওষুধ রপ্তানি ছাড়াও আমরা সার্কের অন্তর্ভুক্ত এই দ্বীপরাষ্ট্রটিতে ব্যবহারিক প্রযুক্তির স্থানান্তর ও যৌথ বিনিয়োগে আগ্রহী।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভূটানে বেক্সিমকো ফার্মার রপ্তানি কার্যক্রম রয়েছে।
