কানসাট আন্দোলনে পুলিশি নির্যাতনে আহতদের তালিকা চূড়ান্ত
কানসাট আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের তালিকা প্রস্তুত করা হয়েছে। রোববার এ তালিকা চূড়ান্ত করার পর সেদিনই শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
তালিকায় ৭২৮ জনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এর মধ্যে নিহত ১৭ জন, অধিক গুরুতর আহত ১ জন, গুরুতর আহত ১০ জন, অধিক আহত ১০০ জন ও সাধারণ আহত ৬০০ জন রয়েছে বলে জানিয়েছেন কানসাট আন্দোলনের নেতা গেলাম রব্বানী। ইউএনও দেওয়ান মোঃ আব্দুস সামাদ তালিকা পেয়েছেন বলে জানিয়েছেন।
