২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে দায়ী করেছেন বাবর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্প্রতি দেশে হত্যা, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- বৃদ্ধিতে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলাকেই দায়ী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত ৩৬তম বৈঠকে বাবর বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের অবহেলার কারণে গত ১৫ দিনে দেশে হত্যা, রাহাজানি, ডাকাতি, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকা- বৃদ্ধি পেয়েছে।

এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মনে করিয়ে দেন, দেশের বিনিয়োগ পুরোটাই নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। ..................