২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ো আবহাওয়ায় দক্ষিণাঞ্চলের ২৮ নৌ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ, কালবৈশাখীতে পাবনায় নিহত ১, আহত ২০

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের আভ্যন্তরীণ ২৮টি নৌ রুটে রোববার সকাল থেকে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শনিবার রাতে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে কাল বৈশাখী ঝড়। এতে পাবনায় এক শিশু নিহত ও আরো ২০জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 05:22 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সকাল ৬টা থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিআইডবি¬উটিএ’র বরিশাল অফিসের নৌ বন্দর কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজকে জানান, বরিশাল নৌ বন্দরকে ২ নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। (এমএল টাইপ) লঞ্চগুলোর চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৬৫ ফুটের কম দীর্ঘ লঞ্চগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

বিডিনিউজ পটুয়াখালী প্রতিনিধি জানান, শনিবার রাতে দুদফা প্রচ- ঝড়ে জেলার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও সহস্রাধিক গাছপালা উপড়ে পড়ে। এতে বিদ্যুত বিপর্যয়ের সৃষ্টি হয়। রোববার রাত ২ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পটুয়াখালীতে বিদ্যুত সংযোগ ছিল না।

স্থানীয় বন্দর অফিস জানায়, ঝড়ো আবহাওয়ার কারণে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত আভ্যন্তরীণ পাঁচটি রুটে নৌ চলাচল বন্ধ ছিল।

এদিকে বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, শনিবার রাত ১১টার দিকে পাবনা জেলার সদর, সুজানগর, বেড়া ও সাঁথিয়া উপজেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং দুই হাজার একর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সুজানগরের হিরনদী গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে পাঁচ মাসের এক শিশু নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। নিহতের নাম মিস্টি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ নেত্রকোনা প্রতিনিধি জানান, শনিবার রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা, গড়াডোবা, আশুজিয়া ও গ-া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত প্রচ- কালবৈশাখীতে কমপক্ষে তিন শ’ কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়।