২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের ২৮টি নৌরু ছোট লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের আভ্যন্তরীণ ২৮টি নৌ রুটে রোববার সকাল থেকে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 01:03 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সকাল ৬টা থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিআইডব্লিউটিএ’র বরিশাল অফিসের নৌ বন্দর কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজকে জানান, বরিশাল নৌ বন্দরকে ২ নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। (এমএল টাইপ) লঞ্চগুলোর চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৬৫ ফুটের কম দীর্ঘ লঞ্চগুলো এই নিষেধাজ্ঞার আওতাধীন রয়েছে।