২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সাংবাদিক হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার নওয়াপাড়া সেনা ক্যাম্পের কাছ থেকে শনিবার পুলিশ সাংবাদিক হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম সিরাজুল ইসলাম (৩৫)।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সে দৈনিক আজকের কাগজ পত্রিকার মানিকছড়ি উপজেলা প্রতিনিধি কামাল উদ্দিন হত্যা মামলা আসামি।

সূত্র জানায়, বাসযোগে চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গত ২২ মার্চ চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালত ওই মামলায় তার বিরুদ্ধে রায় প্রদান করে।

পুলিশ সিরাজুল ইসলামকে আদালতে পাঠালে বিচারক তাকে খাগড়াছড়ি জেলা আদালতে পাঠানোর নির্দেশ দেয়।