২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় মহিলা নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার সকালে দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় আলেয়া বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের বাদশার হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মোটর সাইকেলটি আটক করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

পুলিশ জানায়, নিহত আলেয়া বেগম একই ইউনিয়নের উমাজুড়ি গ্রামের আব্দুস সাত্তার শেখের স্ত্রী। বাদশার হাট এলাকায় তিনি আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিলেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।