কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় সাইকেল আরোহীর মৃত্যু
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে শনিবার যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে রেনু মিয়া (৩০) নামে এক সাইকেল আরোহী সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে দাউদকান্দি থেকে কুমিল্লাগামী যাত্রীবাহি একটি বাস রেনু মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি বরুড়া উপজেলার দেওয়ান নগর গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র।
নিহতের আত্মীয়স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্যে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে।
