২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিয়া টেক্সটাইল মিলের শেয়ার হোল্ডাররা পরিচালনা বোর্ড সংস্কারের দাবী জানিয়েছে

নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের শেয়ার হোল্ডাররা পুরোদমে উৎাদনে যেতে ও শিল্প প্রতিষ্ঠানটি রক্ষায় পরিচালনা বোর্ড সংস্কারের দাবী জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

শেয়ার হোল্ডাররা শনিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কারখানার মালিকানা ২০০১ সালে শ্রমিকদের কাছে হস্তান্তরের পর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের ১৫ জন পরিচালককে পরিবর্তন করা হয়নি।

সংবাদ সম্মেলনে মিলের শেয়ার হোল্ডারদের মধ্যে আমিনুল্লাহ, শহিদুল্লাহ, সাইদুল হক এবং হানিফ উপস্থিত ছিলেন।

তারা চেয়ারম্যান এবং পরিচালনা বোর্ডের সদস্য ও সাবেক ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে শিল্প প্রতিষ্ঠানটির বর্তমান সম্পদ অপব্যাবহারের বিভিন্ন অভিযোগ করেন।

নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিল ২০০৪ - ০৫ অর্থ বছরে পরিচালনা ক্ষতি বাবদ ১ কোটি ৭৩ লাখ টাকা লোকসানের সম্মুখীন হয়।

শেয়ার হোল্ডাররা বলেন, শিল্প প্রতিষ্ঠানটির মূল্য বাবদ সরকারকে সর্বশেষ পাঁচ বছরে একটি কিস্তিও দেওয়া হয়নি।

সরকার ২০ বছরের কিস্তিতে ২০ কোটি টাকা পরিশোধের শর্তে ৮১৪ জন শেয়ার হোল্ডারের কাছে শিল্প প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তর করে।

নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিল ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৭ সালে শ্রমিকদের বকেয়া পরিশোধের মাধ্যমে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।