সাভারে ট্র্কা থেকে পড়ে শ্রমিক নিহত
ঢাকা আশুলিয়া সড়কে নয়াপাড়ায় শুক্রবার দুপুরে দ্রুতগামী একটি বালুভর্তি ট্রাক থেকে ছিটকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম নাজমুল ৩০।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাজমুল হঠাৎ করে ট্রাকের ওপর থেকে ছিটকে পড়লে চালক তাকে চাপা দিয়েই এগিযে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।
চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
