২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দি সুপ্রিম কোর্ট জাজেস রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যামেন্ডমেন্ট বিল ২০০৬ সংসদে উত্থাপন

গড়ে দশ হাজার টাকা বৃদ্ধি করে জাতীয় বেতন স্কেল ২০০৫ এর সাথে সামঞ্জস্য রেখে প্রধান বিচারপতি ও বিচারপতিদের পারিতোষক ও সুযোগ সুবিধা সংক্রান্ত একটি বিল ‘দি সুপ্রিম কোর্ট জাজেস রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যামেন্ডমেন্ট বিল ২০০৬ সংসদে উত্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার  মওদুদ আহমদ বৃহস্পতিবার বিলটি সংসদে উত্থাপন করেন।

বিলটি যাচাই বাছাই করে রিপোর্ট দেওয়ার জন্যে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত আইনে প্রধান বিচারপতির জন্যে ২১ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার ৫০০ টাকা, আপিল বিভাগের বিচারকদের জন্যে ২০ থেকে বাড়িয়ে ২৯ হাজার টাকা এবং হাইকোর্ট বিভাগের বিচারকদের ১৮ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ২৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও গাড়ি, গৃহ সহায়ক ভাতা ও নিয়ামক ভাতাও একইভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এই আইনটির উদ্দেশ্য সম্পর্কে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকগন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করেন। বিচারকদের পারিতোষকসহ অন্যান্য ভাতাদি সর্বশেষ ১৯৯৮ সালে নির্ধারণ করা হয়। আট বছরে দেশের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলেও প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকদের কোনো সুযোগ সুবিধা বাড়েনি। সে কারণে তাদের বর্তমান পারিতোষক ও সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন।