২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় র‌্যাবের হেফাজতে অভিযুক্ত অপরাধীর আত্মহত্যার চেষ্টা

ঢাকায় র‌্যাবের হেফাজতে এক অভিযুক্ত অপরাধী বৃহস্পতিবার আত্মহত্যার চেষ্টা চােিলয়েছে। র‌্যাব-- ১০ এর কম্যান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মানিক এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

আলমগীর হোসেন (৩০) নামের ওই ব্যক্তি র‌্যাব কার্যালয়ের ওয়াশ রুমে গিয়ে ব্লেড জাতীয় একটি ধারালো বস্তু দিয়ে আত্ম হত্যার চেষ্টা করে।

কম্যান্ডিং অফিসার বিডিনিউজকে বলেন, তাকে দুটি হত্যা মামলা ও মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

লে. কর্ণেল মানিক বলেন, আমরা বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছি। কমিটিকে সোমবারের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে আলমগীর ওয়াশ রুমে ঢুকে এবং ধারালো বস্তুটি দিয়ে তার গলা কাটার চেষ্টা করে।

আমরা জানি না কোথায় সে ওই ধারালো বস্তুটি পেলো, বলেন মানিক।

ঘটনার পরপরই আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে তার অবস্থা এখন উন্নতির দিকে।

এর আগে র‌্যাবের লে. কম্যান্ডার শাহেদের নেতৃত্বে একটি দল নওয়াবপুর এলাকা থেকে আলমগীরকে গ্রেফতার করে। সেখানে তার আখড়া থেকে ৯১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

নাম না প্রকাশের শর্তে র‌্যাবের আরেক উর্ধতন কর্মকর্তা বলেন, ঘটনার সময় আমরা মিটিং এ ছিলাম।