২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী ব্যবহারের আহ্বান জানালেন মোহাম্মদ রফিক

একটি একদিনের ম্যাচ চলাকালীন সময়ে বাংলাদেশে প্রায় ২০ জন গর্ভবতী মা প্রসবকালীন জটিলতায় মৃত্যুবরণ করে। কিন্তু যথাযথ প্রস্তুতিই পারে এই্ মৃত্যু রোধ করতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

৫ মে আর্ন্তজাতিক ধাত্রী দিবস উপলক্ষে ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকের মাতৃস্বাস্থ্য মুখপাত্র জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রফিক বিভিন্ন সময় ক্লিনিক পরিদর্শন এবং টেলিভিশন বিজ্ঞাপনে এ কথা বলেছেন।

দিবসটি উপলক্ষে মোহাম্মদ রফিক আরো বলেন, প্রত্যেক ক্রিকেট ম্যাচের আগে আমি যেমন প্রস্তুতি নিয়ে থাকি তেমনি শিশু জন্মের আগেও প্রস্তুতি নেয়া উচিত। তিনি বলেন, পরিবারের প্রতিটি সদস্যেরই শিশু জন্মের ব্যাপারে যথাযথ প্রস্তুতি নেয়া উচিত।

বাংলাদেশে প্রায় ৯০ শতাংশ ডেলিভারি অদক্ষ ধাত্রীদের দ্বারা করানো হয়। তবে আজকাল অনেক পরিবারই এ কাজের জন্যে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর সহায়তা নিচ্ছে। শিশুর জন্মের সময় দক্ষ সেবা দরকার কেননা ১৫ শতাংশ ডেলিভারি জীবন ঝুঁকিপূর্ন নানা জটিলতার সম্মুখীন হয়।

সারাদেশে সূর্যের হাসি চিহ্নত ক্লিনিকগুলো প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের ব্যবহারের প্রচারণা চালানোর জন্যে একটি পাইলটিং প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে। এই প্রোগ্রামের আওতায় ২০০৪ সালের মে মাস থেকে এ পর্যন্ত ৩৮৭টি শিশু সূর্যের হাসি ক্লিনিকের ধ্ত্রাীদের সহায়তায় জন্ম নিয়েছে।

দেশের ৩১৭টি ক্লিনিকের মধ্যে দশটি ক্লিনিকের ২৭ জন প্যারামেডিককে ‘প্রসবপূর্ব এবং নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা’র ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অচিরেই আরো ৪০ টি ক্লিনিকে এই ধাত্রীসেবা শুরু হবে।

বাংলাদেশে বর্তমানে মাতৃমৃত্যু হার প্রতি লাখে (জীবিত শিশু) ৩২২ জন যা বিশ্বে সর্বোচ্চ। জাতিসংঘের মিলেনিয়াম ডেভলপমেন্টের লক্ষ্য হচ্ছে ২০১৫ সালের মধ্যে এই সংখ্যা কমিয়ে ১৪০ জনে নিয়ে আসা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ন হলেও প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর অপ্রতুলতার কারণে অবস্থার উন্নতি বেশ সময় সাপেক্ষ ব্যাপার।